ছাদ বাগানের জন্য মাটি তৈরি
ছাদ বাগানের যে কোনো গাছের উপযোগী মাটি তৈরি করতে হলে প্রয়োজনীয় উপকরণ: 1. দুই ভাগ দোয়াশ মাটি বা Garden soil ( মাটি ভালো করে গুড়ো করে নিতে হবে) 2. এক ভাগ বালি ( সাদা বা লাল যে কোনটা নিলেই হবে। বালি আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিলে ভালো হয় কারন এর মধ্যে থাকা লবন তাহলে বেরিয়ে যাবে) 3. এক ভাগ কোকোপিট (কোকোপিট না পেলে ধানের তুষ চলবে, তবে কাঠের গুড়ো ব্যবহার করা যাবে না । তাতে কয়েকদিন পর মাটি শক্ত হয়ে দলা বেঁধে যাবে, যার মধ্যে গাছের শিকড় প্রবেশ করতে অসুবিধা হবে ।) 4. এক ভাগ যে কোনো জৈব সার ( গোবর সার বা কেঁচো সার বা পাতা পচা সার ইত্যাদি যেকোনো এক ধরনের নিলেই হবে ।) 5. হাড় গুড়ো বা শিং কুচি + নিম খৈল + এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট - এই তিন প্রকার জিনিস মিলে একভাগ । এই সমস্ত জিনিস গুলো এর সাথে যে কোনো ছত্রাক নাশক (একটি টবের জন্য 2 টেবিল চামচ) ভালো করে মিশিয়ে দিলেই মাটি তৈরি হয়ে যাবে । এই মাটি একসপ্তাহ রেখে দিতে হবে । এক সপ্তাহ পর এই মাটি ব্যবহার করা যাবে । এই মাটিতে সমস্ত ধরনের গাছ খুব ভালো ভাবে হবে ।